বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৪৭১ বার পঠিত
বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ ভারতের মেঘালয় রাজ্যে ‘শিলং সংলাপ-২০১৯’ এবং আসাম রাজ্যের গৌহাটিতে অনুষ্ঠেয় ‘ইন্দো-বাংলাদেশ স্টেকহোল্ডার সম্মেলন’-এ যোগ দিতে সোমবার ভারতের উদ্দেশে ঢাকা তাগ করেছেন।
২২-২৩ অক্টোবর ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে ইন্দো-বাংলাদেশ স্টেকহোল্ডার সম্মেলন এবং ২৪-২৫ অক্টোবর মেঘালয় রাজ্যে শিলং সংলাপ-২০১৯ অনুষ্ঠিত হবে। এশিয়ান কনফ্লুয়েন্স এবং ইন্ডিয়া ইস্ট এশিয়া সেন্টারের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী উল্লিখিত দুটি অনুষ্ঠানে যোগদান করবেন।
শিলং সংলাপের মূল প্রতিপাদ্য হচ্ছে উত্তর-পূর্ব ভারত ও পার্শ^বর্তী অঞ্চলের মধ্যে পর্যটন এবং কৃষি/উদ্যানতত্ত্ব খাতে মূল্য সংযোজন প্রক্রিয়ার উন্নয়ন।
এই সংলাপে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষত উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে এবং দুদেশের মানুষের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সফর শেষে আগামী ২৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। #
Posted ০৬:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com