Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ২৭ জুন ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২২টি বা ৫৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বেক্সিমকো লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৪০.৩৪ শতাংশ কমে ২৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস ১৫.৩৮ শতাংশ দর কমে সর্বশেষ ১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৩০ পয়সা। তালিকার তৃতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ১৪.৫১ শতাংশ দর কমেছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিটের ১১.১৬ শতাংশ, এপোলো ইস্পাতের ১০.৮১ শতাংশ, বেক্সিমকো গ্রীণ সুকুকের ৯.৩৩ শতাংশ, খান ব্রাদার্সের ৮.২১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৬শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১১ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৮.১১ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০১:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com