Ad
x

বিআইপিডি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   প্রিন্ট   ১২২ বার পঠিত

বিআইপিডি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) কর্তৃক আয়োজিত “প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বীমা খাতের তথ্যভিত্তিক পর্যালোচনা ও উত্তরণের উপায়” শীর্ষক উন্মুক্ত রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান গত ১৩ মে, ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর হেড অফিস “ইকবাল সেন্টার (লেভেল-৯), ৪২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায়” অনুষ্ঠিত হয়। বিআইপিডি আয়োজিত এই অনুষ্ঠানে সহায়তা করেছে দ্যি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিআইপিডির সম্মানিত চেয়ারম্যান এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সম্মানিত চেয়ারম্যান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথম্যাটিক্স ও ফিজিক্স বিভাগের প্রফেসর ডঃ মোহাম্মদ শাহাদাত হোসেন, পিএইচ.ডি। স্বাগত বক্তব্য রাখেন বিআইপিডির মহা পরিচালক জনাব কাজী মোঃ মোরতুজা আলী এসিআইআই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যন ব্যাংকি ও বীমা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন দ্যি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনজুর মফিজ এবং এফভিপি, গবেষণা ও উন্নয়ন প্রধান এবং হেড অব ব্যাংকাসুরেন্স জনাব নুরুল আলম এবং অধ্যাপক ড.এম. কায়কোবাদ, চেয়ারম্যান-একাডেমিক কাউন্সিল, বিআইপিডি এবং বিশিষ্ট প্রফেসর, ব্রাক বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মোস্তফা কামাল মুজেরী, বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সদস্য জনাব এম. মোস্তফা কামাল খান ও জনাব এ কে এম এহসানুল হক, এফসিআইআই, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের উর্ধত্বন কর্মকর্তাগণ, প্রতিযোগীতার বিজয়ীগণ ও অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা পর্ব শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার হিসেবে নগদ অর্থ, বই এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৪:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com