বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

শুক্রবার, ১৭ মে ২০১৯   প্রিন্ট   ৬৮৪ বার পঠিত

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান হাওয়াই বিনিয়োগকারীদের একটা অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯৪ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ১৩ দশমিক ৯৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫৬ টাকা ৭০ পয়সা।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল আইএফআইসি ব্যাংক। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১১ দশমিক ২১ শতাংশ। এর পরেই রয়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ডটির দাম বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- ব্যাংক এশিয়া ৮ দশমিক ২৪ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক শূন্য ৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৬২ শতাংশ, ঢাকা ব্যাংকের ৭ দশমিক ৪৬ শতাংশ, প্রগতী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ২৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৬ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংকের ৬ দশমিক ৮৫ শতাংশ দাম বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৭:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com