বিবিএ নিউজ.নেট
সোমবার, ০৯ আগস্ট ২০২১ প্রিন্ট ৩৪৯ বার পঠিত
আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আর ব্যাংক-পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সেখানে আরও বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
Posted ০৫:১১ অপরাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com