Ad
x

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৩৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক শেয়ার। কোম্পানিটির মোট ৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স । কোম্পানির ৩ কোটি ৬ লাখ ২ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৮১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ ৭ লাখ, সিভিও পেট্রোকেমিক্যাল ৫ লাখ, ফুয়াং ফুড ১৩ লাখ ২০ হাজার, নর্দার্ণ জুট ৮ লাখ ৯৬ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭৫ লাখ ৫৪ হাজার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com