শনিবার ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৯ মার্চ ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে বিকেল ৩টা ২২ মিনিটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী।

এছাড়া এক নারীকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তালহা বিন জসীম।

এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

Facebook Comments Box

Posted` ৪:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com