বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫২১ বার পঠিত

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

দীর্ঘ এক বছর পর আজ বৃহস্পতিবার স্পট মার্কেট থেকে পাবলিক মার্কেটে লেনদেনের অনুমতি পেয়েছে মুন্নু সিরামিক। আর প্রথম দিনেই শেয়ারটি ডিএসইতে লেনদেনের শীর্ষস্থানে রয়েছে। এমনকি কোম্পানিটি আজ টপটেন গেইনার তালিকায়ও স্থান করে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৩৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার কোম্পানিটি মোট ২২ লাখ ৫৮ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৬১ লাখ ৮২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ২৯ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৩ লাখ ২৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৭১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – ডিবিএইচ, নিটল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও সায়হাম কটন মিলস লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com