বুধবার ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজারকে নতুন উচ্চতায় নিতে কাজ করছে বিএসইসি

  |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

শেয়ারবাজারকে নতুন উচ্চতায় নিতে কাজ করছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদিক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বলেনছেন, আগামী এক দশকে দেশের শেয়ারবাজারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরিতে কাজ করছে বিএসইসি।

তিনি বলেন, ‘সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি এবং নতুন কমিশনের কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে সংস্কার। দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে শেয়ারবাজারের অংশীজনদের প্রত্যেককে নিজ দায়িত্ব ও কর্তব্য পরিপালন করে প্রয়োজনীয় ও যথাযথ ভূমিকা রাখতে হবে।’

আজ বুধবার (২৩ অক্টোবর) শেয়ারবাজারের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের সঙ্গে বিএসইসির এর সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত সভায় বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং সংশ্লিষ্ট কর্মকার্তাবৃন্দ।

অপরদিকে, শেয়ারবাজারের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সূচনা বক্তব্যে বিএসসির চেয়ারম্যান অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শেয়ারবাজার সংস্কারের জন্য বিএসইসি গঠিত টাস্কফোর্স শেয়ারবাজারে সর্বাঙ্গীণ সংস্কারের বিষয়ে সকল অংশীজনদের নিয়ে একসাথে কাজ করবে। টাস্কফোর্স এর অধীনে বিভিন্ন থিমে ফোকাস গ্রুপ গঠিত হবে এবং সেসব ফোকাস গ্রুপে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তি ও অংশীজনরা অন্তর্ভুক্ত হবেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, শেয়ারবাজারের সংস্কার ও গঠিত টাস্কফোর্স এর কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক হবে। সংস্কারের পথে সাময়িক অনেক সমস্যা উদ্ভুত হলেও সংস্কার পর শেয়ারবাজারের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত বলে সভায় মন্তব্য করেন তিনি।

সমাপনী বক্তব্যে বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ বলেন, শেয়ারবাজারের অংশীজনসহ সকলের প্রচেষ্টার মাধ্যমেই এই বাজারের উন্নয়ন ও সংস্কার সম্ভব। আপনাদের সকলের পরামর্শ ও মতামত আমাদের জানান। বিএসইসি আপনাদের সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত আছে। সকলের অংশগ্রহণ ও প্রচেষ্টায় আগামীতে আমরা শেয়ারবাজারের সুদিন দেখতে পারবো বলে আশা করি। তিনি দেশের শেয়ারবাজারের ইনভেস্টমেন্ট ব্যাংক এর প্রচলনের বিষয়টির উপর গুরুত্বারোপ করেন। সভায় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের শীর্ষ প্রতিনিধিবৃন্দ বাজারের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে শেয়ারবাজারে ভালো বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। সভায় বর্তমান বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশের নিশ্চিতকরণ, তারল্য প্রবাহ বৃদ্ধি ও সংশ্লিষ্ট নীতিসহায়তার উদ্যোগ গ্রহণ, আইপিও সংক্রান্ত রুলস এর সংস্কার ও আইপিও অনুমোদনের প্রক্রিয়া সহজীকরণ, আইপিও’র ভ্যালুয়েশন সিস্টেমের সংস্কার, স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, মার্জিন রুলের প্রয়োজনীয় সংস্কার সাধন, শেয়ারবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন ধরণের করছাড়সহ নানা ধরণের সুযোগ-সুবিধা সংক্রান্ত সংস্কার,ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর নীতিসহ বিভিন্ন নীতি সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দেশে টেকসই ও পরিবেশ বান্ধব বন্ড প্রচলনের উদ্যোগ গ্রহণ ও বন্ড বাজারের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, বিদেশী বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিতকরণ এবং বিশ্বের অন্যান্য আধুনিক শেয়ারবাজারের অনুকরণে দেশের শেয়ারবাজারে বিভ্ন্নি আধুনিক ও যুগোপযোগী উপাদান(feature) এর সংযোজনের প্রস্তাবনা উঠে এসেছে। সভায় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের প্রতিনিধিবৃন্দ দেশের শেয়ারবাজারের বিদ্যমান সংকটসমূহ নিরসনে ও সংস্কারের প্রক্রিয়ায় বিএসইসি’র সাথে কাজ করার আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ১০:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।