Ad
x

সাপ্তাহিক গেইনারে বীমা খাতের প্রাধান্য

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

সাপ্তাহিক গেইনারে বীমা খাতের প্রাধান্য

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় বীমা কোম্পানির প্রাধান্য দেখা গেছে। ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ১০টির মধ্যে ৮টি বা ৮০ শতাংশ বীমা খাতের কোম্পানি উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে ছিল ১৬.৬০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৩.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৯০ টাকা বা ৪১.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফেডারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসে।

ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের ৩৬.২১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩৩.৩৩ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩১.৫৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৭.৮৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৪.৯০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২২.৭১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২২.০৯ শতাংশ বেড়েছে।

এছাড়া এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফন্ডের ইউনিট দর ২৪.৩৯ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com