শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ০৬ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   465 বার পঠিত

সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৫১.০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৬০০.২৫ পয়েন্টে এবং দুই হাজার ৭৮৭.৮১ পয়েন্টে।

ডিএসইতে আজ দুই হাজার ৬৮০ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২৮ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির বা ২৯.৯৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩১টির বা ৬১.৭৬ শতাংশের এবং ৩১টির বা ৮.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫১৪.৪২ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ১৯৬টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।