বিবিএনিউজ.নেট
শুক্রবার, ২১ জুন ২০১৯ প্রিন্ট ৬৭৬ বার পঠিত
বিজ্ঞানীরা বলছেন, হিমালয়ের বরফ আশঙ্কাজনক হারে গলছে। গত ৪০ বছরে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করে এমন আশঙ্কা হয়েছে তাদের। আর বিজ্ঞানীদের এ আশঙ্কা যদি সত্যি হয় তাহলে অন্তত ১০০ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
গেল বুধবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের তুলনায় হিমালয়ের বরফ এখন দ্বিগুণ হারে গলছে। ২০০০ সাল থেকে বছরে শতকরা এক ভাগ করে গলছে বরফ। এর ফলে বছরে সাড়ে পাঁচ ফুটের (৫০ সেন্টিমিটার) চেয়েও বেশি করে গলছে বরফ। আগের ২৫ বছরের তুলনায় দ্বিগুণ হারে গলছে বরফ।
বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এর ফলে ভারত, চীন, নেপাল, ভুটানসহ এশিয়ার কয়েকটি দেশের অন্তত ১০০ কোটি মানুষের জন্য পানির সংকট দেখা দিতে পারে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হিমবাহ গবেষক জোশুয়া মাউরার বলেন, ‘যে হারে বরফ কমছে তা সত্যিই আশঙ্কাজনক, তবে বরফ গলার হার দ্বিগুন বেড়ে যাওয়াটা আরও বেশি আশঙ্কাজনক।’
Posted ০৯:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com