রবিবার ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অনুমোদন ছাড়াই এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগের অভিযোগ

রবিবার, ২৪ মে ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

অনুমোদন ছাড়াই এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগের অভিযোগ

সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই এক বছরের জন্য চুক্তিভিত্তিক এমডি নিয়োগ দেওয়ায় স্বাস্থ্য খাতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আ কা মো. আশরাফুজ্জামানকে ইডিসিএলের নতুন এমডি হিসেবে নিয়োগ দেয়। তবে অভিযোগ উঠেছে, এই নিয়োগের আগে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কোনো সভায় বিষয়টি আলোচনাই হয়নি। এমনকি এ সংক্রান্ত কোনো প্রস্তাবও বোর্ডে উপস্থাপন করা হয়নি।

ইডিসিএলের পরিচালনা পর্ষদের একজন সদস্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর মহাপরিচালক ডা. আশরাফী আহমদ জানিয়েছেন, সর্বশেষ বোর্ড সভার কার্যসূচিতে নতুন এমডি নিয়োগের বিষয়টি ছিল না। ফলে বোর্ডের অনুমোদনের দাবি সঠিক নয় বলেই তিনি মনে করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় ইডিসিএলের মতো প্রতিষ্ঠানে এমডি নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। সাধারণত পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এবার সেই নিয়ম অনুসরণ করা হয়নি বলেই অভিযোগ।

এদিকে, নিয়োগপ্রাপ্ত আ কা মো. আশরাফুজ্জামান অতীতে স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তবে তাঁর নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠায় বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, ইডিসিএল দেশের সরকারি হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে মো. সামাদ মৃধাকে পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে একই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

Posted ০৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com