বিবিএনিউজ.নেট
সোমবার, ০৪ মার্চ ২০১৯ প্রিন্ট ৭৫৭ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের শেয়ার দর দুই মাসের ব্যবধানে বাড়ছে ২০০ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ জন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে সোমবার এ তথ্য প্রকাশ করেছে ডিএসই।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ৩ মার্চ নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে- সম্প্রতি প্রতিষ্ঠানের শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি থেকেই কোম্পানিটির শেয়ার দাম অনেকটা টানা বেড়েছে। ৯ জানুয়ারি কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ২৪০ টাকা। ৩ মার্চ যা অনেকটা টানা বেড়ে দাঁড়ায় ৪৪০ টাকায়। অর্থাৎ দুই মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৫৯ দশমিক ৭২ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩০ দশমিক ৭৪ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৪৪ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ১০ শতাংশ শেয়ার আছে।
Posted ০২:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com