নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ প্রিন্ট ৪০৯ বার পঠিত
অ্যান্টি মানি লন্ডারিং কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, “শুধু কোম্পানির কর্মকর্তারা নয়, গ্রাহকরাও যদি AML সম্পর্কে সচেতন হন, তবে অবৈধ অর্থপ্রবাহ রোধ করা আরও সহজ হবে।”
তাঁর মতে, গ্রাহকদের নিয়মিতভাবে বোঝাতে হবে কেন পরিচয় যাচাই জরুরি, কেন অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হয়। এতে গ্রাহকরা বিরক্ত না হয়ে বরং প্রক্রিয়াকে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, BFIU-এর নির্দেশনা অনুযায়ী জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালানো যেতে পারে। পাশাপাশি, IDRA থেকে সব কোম্পানিকে এ বিষয়ে একটি বাধ্যতামূলক পরিকল্পনা নিতে হবে।
একতা ইন্স্যুরেন্সের সিইও বলেন, “AML কার্যক্রমকে সফল করতে হলে কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা এবং গ্রাহক তিন পক্ষের মধ্যে সমন্বয় অপরিহার্য।”
Posted ০৬:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com