Ad
x

আইএফএসের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে ভিএসওয়ান

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

আইএফএসের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে ভিএসওয়ান

আইএফএস-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে সফটওয়্যার ডেভলপমেন্ট, ডেটা সেন্টার ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) বিষয়ে সেবা ও সমাধান প্রদানে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ভিএসওয়ান।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ যৌথ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। এ অংশীদারিত্বের মাধ্যমে ভিএসওয়ান বাংলাদেশে আইএফএস-এর বিশ্বমানের সেবাসমূহ দেবে।

এতে বাংলাদেশে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির পাশাপাশি আইসিটি উন্নয়নে আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে মনে করছেন উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিএসওয়ান বাংলাদেশের সিইও জাহিদ খান, আইএফএস সাউথ এশিয়ার এমডি অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট সিরাজ লাই, ভিএসআইএস-এর এমডি অ্যান্ড সিইও প্রিয়াঙ্কা গুনাসেকারা, ভিএসওয়ান ওয়ার্ল্ড-এর গ্লোবাল অপারেশনের জিএম ওয়াজিরা ওয়ানিগাসেকারা, ভিএসওয়ান ওয়ার্ল্ড-এর চিফ টেকনোলোজি অফিসার ডেনিয়াল আনাথান এবং ভিএসওয়ান বাংলাদেশের হেড অব এন্টারপ্রাইজ বিজনেস সুরেশ নান্দাগোপাল।

বিশ্বমানের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এই অংশীদারিত্বটি আইএফএস-এর পার্টনারশিপ ইকোসিস্টেমে একটি নতুন সংযোজন, যা বাংলাদেশি গ্রাহকদের বিশাল ব্যবসায়িক কার্যক্রমেকে কেন্দ্রীভূত করতে সহায়তা করবে। এর মাধ্যমে শিল্পখাত ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞদের নিয়ে আসার পাশাপাশি প্রশিক্ষণের পথ প্রস্তুত করবে এবং আইএফএস পার্টনার নেটওয়ার্কের সঙ্গে গ্রাহকদের যুক্ত করবে।

আইএফএস-এর পার্টনারশিপ নেটওয়ার্ক নিশ্চিতভাবে প্রত্যেক গ্রাহকদের ব্যবসায়িক কলেবর বাড়াতে সুযোগ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

এ নিয়ে ভিএসওয়ান বাংলাদেশের প্রধান নির্বাহী জাহিদ খান বলেন, ‘আমাদের সমাধানগুলোকে এক সঙ্গে নিয়ে আসতে এবং সংযুক্ত সেবা সরবরাহের উদ্ভাবনমূলক কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করেত আইএফএস-এর অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আইএফএস এবং ভিএসওয়ানের উন্নত মানের সফটওয়ার সেবা প্রদানের মাধ্যমে আমাদের গ্রাহকদের নেতৃত্ব স্থানীয় পর্যায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করতে চাই।’

‘আইএফএস অ্যাপ্লিকেশনস, শক্তিশালী সেবা ব্যবস্থাপনা ও মোবাইল ফাংশনালিটি অত্যন্ত ইতিবাচক প্রক্রিয়া হিসেবে প্রমাণিত। আইএফএস এ বিষয়ে কার্যকর উপায়ে কাজ করছে।’

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফএস-এর পণ্য ও সেবা বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নয়নে ইতোমধ্যে সফল প্রমাণিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, সিঙ্গার বাংলাদেশ, বোম্বে সুইটস অ্যান্ড কো. লিমিটেড, লাল-তীর সিডস লিমিটেড, র‌্যাংগস লিমিটেড, র‌্যানকন মোটর বাইকস লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, রানার অটো মোবাইলস লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, গাজী ট্যায়ারস, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও আইএফএস-এর পণ্য ও সেবা উচ্চ চাহিদা প্রত্যাশা করছে ভিএসওয়ান।

Facebook Comments Box

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com