নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায়, শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২৪৮ শতাংশ লভ্যাংশের মধ্যে, ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে প্রদান করা হয়েছে এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।
অন্যান্য পরিচালকদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন; পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার; স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী; স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী; অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ; এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মোঃ ফয়সাল বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন
Posted ০৬:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com