|

Advertisement
×

বেঙ্গল ইসলামি লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া বীমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকা বীমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা হারে রিভার্শনারি বোনাস এবং ১৫ টাকা হারে টার্মিনাল বোনাস ঘোষণা করা হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। সভায় প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালীসহ অন্যান্য পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম সভায় কোম্পানির ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও শরি’আহ প্রতিবেদন উপস্থাপন করেন এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২৬ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিরীক্ষক (অডিট ফার্ম) নিয়োগ সম্পন্ন হয়।

সভাপতির বক্তব্যে মোস্তফা আজাদ চৌধুরী কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও ধারাবাহিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স শরি’আহভিত্তিক মূল্যবোধ, দেশের প্রচলিত আইন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে চলেছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন ও সেবার মানোন্নয়নে কোম্পানি দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি কোম্পানির অগ্রযাত্রায় সার্বিক সমর্থনের জন্য পরিচালক, শেয়ারহোল্ডার, সম্মানিত গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

Posted ০৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com