নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৬৩ বার পঠিত
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ সভায় সভাপতিত্ব করেন।
কোম্পানির শেয়ারহোল্ডাদের মধ্যে এম. মাহফুজুর রহমান, আফতাব আহমেদ, ফারিয়া মোস্তাফিজ অর্ণিশা (প্রতিনিধি: উজিরপুর ফিস পার্ক লি.), আরিফ সিকদার (প্রতিনিধি: আম্বালা আইটি), মো. জামাল উদ্দিন (প্রতিনিধি: লিবার্টি লিভিং লি.) ও মো. নুরুল আজিম রিফাত সভায় (সরাসরি ও ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদার ও কোম্পানির সিএফও মোহাম্মদ আবু হাসান। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. সালাহউদ্দীন।
সভায় ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অনুমোদিত হয়। সভায় কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুনঃনির্বাচিত হন এবং ২০২৬ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির সেলস এন্ড মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাশেষে কোম্পানির উত্তরোত্তর সফলতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com