নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৩০ বার পঠিত
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১২% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মজিবুল ইসলাম। তিনি কোম্পানীর বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মানিত ভাইস চেয়ারম্যান গোলাম ফাতিমা তাহেরা খানম,পরিচালক শাফাফ রহমান সাদ, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান।
এর আগে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছিল। এর প্রেক্ষিতে লভ্যাংশ বিতরণের জন্য গত ২৬ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত বছরটিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকায়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই এজিএমে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে ২০২৫ সালের এজেন্ডাগুলো অনুমোদিত হয় ও তাদের ভার্চুয়াল অংশগ্রহনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Posted ০৭:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com