নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট ৩৩০ বার পঠিত
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ সাড়ে তিন বছরের মধ্যেও ব্যবহার করতে পারেনি পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড কর্তৃপক্ষ। এ অর্থ ব্যবহার করার জন্য সময় বাড়াতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আইপিও অর্থ ব্যবহার করার জন্য সময় বাড়ানোর লক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ জুলাই ইজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই।
প্লেসমেন্টহোল্ডারদের স্বার্থে শেয়ারবাজারে আসা এ কোম্পানির প্রসপেক্টাসে ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির আইপিওতে সংগ্রহ করা ৩০ কোটি টাকার সম্পূর্ণটা ব্যবহারের সময়সীমা ছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ প্রকাশিত গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিওর অব্যবহৃত ফান্ড রয়েছে ৮ কোটি ১৪ লাখ টাকা বা ২৭ শতাংশ।
Posted ০৩:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com