নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৬০ বার পঠিত
বীমাখাতে গ্রাহক সেবা নিশ্চিত করা এবং জনগণের পাশে থেকে তাদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্য-বীমাসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৭ম বছর পূর্ণ করে ৮ম বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষ্য আজ ১ অক্টোবর কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রধান কার্যালয় হতে অনলাইনে সকল শাখা অফিসের সাথে একযোগে যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানটি সকল কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সৌহার্দ্য বিনিময়, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, নতুন অনলাইন প্রোডাক্ট উদ্বোধন ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এছাড়াও, ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় আর্মি গল্ফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে আস্থা লাইফের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ০১ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) তাঁর বক্তব্যে আস্থা লাইফের জন্মলগ্ন হতে শুরু করে এযাবৎ কর্মরত সকল সদস্যদের অবদান ও ত্যাগ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের চলমান অর্থনৈতিক প্রেক্ষাপটে খুব স্বল্প সময়ে বীমাখাতে আস্থা লাইফের যে উল্লেখযোগ্য অবস্থান তৈরী হয়েছে তা প্রশংসনীয়। এ প্রসঙ্গে তিনি সঠিক দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতার জন্য আস্থা লাইফের পরিচালনা পর্ষদ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও বিগত বছরসমূহে আস্থা লাইফের শতভাগ নিয়ম-নীতি পরিপালন, প্রিমিয়াম সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন, লাইফ ফান্ডের পরিমাণ দ্বিগুণে উন্নীতকরণ, সকল বীমা দাবি নিষ্পত্তিসহ সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণ ইত্যাদি উল্লেখযোগ্য অর্জনে বিক্রয় ও বিপণনকর্মী সহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ যে পেশাদারিত্ব ও আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন তার ভূঁয়সী প্রশংসা করেন।

তিনি আরো বলেন, আস্থা লাইফের বীমা কার্যক্রম শুরু হওয়ার মাত্র ০২ বছরে পজিটিভ লাইফ ফান্ড অর্জন, ৩য় বছরে সারপ্লাস ফান্ড এবং ৪র্থ বছর হতে পলিসি বোনাস ঘোষণা ইত্যাদি মাইলফলক অর্জনগুলো আমাদের অগ্রযাত্রার স্বাক্ষর বহন করে। পাশাপাশি, চলতি বছরে ক্রেডিট রেটিংসহ প্রাথমিক গণপ্রস্তাব (IPO) এর মাধ্যমে স্টক মার্কেটে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘ব্যবসায়িক মনোভাব নয় বরং গ্রাহকের পাশে থেকে বীমা সেবা নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি কোম্পানীর উৎকর্ষ সাধনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরিশেষে, উপস্থিত সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Posted ০৮:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com