নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ মার্চ ২০২১ প্রিন্ট ৫৩০ বার পঠিত
সর্বশেষ হিসাববছরে (৩১ ডিসেম্বর ২০২০) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সাা। আগের বছর ইপিএস হয়েছিল এক টাকা ৯৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ টাকা ৭৭ পয়সা।
আলোচিত সময়ে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩২ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরিশোধের পর মোট মুনাফার পরিমাণ ৯ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা।
আলোচিত সময়ে কোম্পানিটির মোট সম্পদমূল্য ১৪৭ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৪১ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।
আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।
Posted ০৭:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com