অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ২৫১ বার পঠিত
অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে ইউনিয়ন ক্যাপিটালকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৮.০ টাকা। বুধবার (১০ জানুয়ারি) শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ১১.৯ টাকা। ১৯ কর্যদিবসে শেয়ারদর বেড়েছে ৩.৯ টাকা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন