|

Advertisement
×

ইন্টারন্যাশনাল লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩   প্রিন্ট   ৩১৫ বার পঠিত

ইন্টারন্যাশনাল লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আলোচ্য ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (০৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ০৫ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান হয়েছিল ৯ টাকা ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৬২ টাকা ২৪ পয়সা।

আগামী ১৭ জুলাই সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com