Ad
x

ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৫৬ বার পঠিত

ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে ৩৮.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১২ টাকা ৪৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ৭৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিআপিএস) ছিল ৫৬ টাকা ৭৪ পয়সা।রনহ ংরহধ
আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর, সোমবার।

Facebook Comments Box

Posted ০৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com