|

Advertisement
×

ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

মঙ্গলবার, ১১ মে ২০২১   প্রিন্ট   ৬৩৬ বার পঠিত

ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত এই ঘোষণা দেয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন ।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা, আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৮৯ পয়সা।

Facebook Comments Box

Posted ০৭:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com