নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ অক্টোবর ২০২৪ প্রিন্ট ৩৮৩ বার পঠিত
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন হাসান তারেক।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর মহাব্যবস্থাপক হিসেবে এক্সপেস ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা শিল্পে কর্মজীবন শুরু করেন।
২০০৩ সালে সিনিয়র ভাইস প্রেসিডন্ট হিসেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে যোগদান করেন। তিনি ২০১০ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন।
এরপর পুনরায় ২০১২ সালে নির্বাহী পরিচালক হিসেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে যোগদান করেন। পরবর্তিতে তিনি কয়েকটি পদোন্নতি অর্জনের পর প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দায়িত্ববার গ্রহন করেন। তিনি ২০২১ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন।
বীমা শিল্পের সঙ্গে স¤পৃক্ততার ফলশ্র“তিতে বীমা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসন, অবলিখন, পুনঃর্বীমা ও ব্যবসা আহরণ বিষয়ে প্রভূত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বীমা ও বিপণন সম্পৃক্ত বিভিন্ন কোর্স, সেমিনার, কর্মশালায় অংশগ্রহণ করে মানবসম্পদ ব্যবস্থাপনার অন্যান্য ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছেন। এগুলোর পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
Posted ০৮:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com