Ad
x
প্রজ্ঞাপন জারি

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন ফি হাজারে ১ টাকা বহাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   প্রিন্ট   ৪৭ বার পঠিত

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন ফি হাজারে ১ টাকা বহাল

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা বজায় রেখে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা শাখা) থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালার বিধি ৩-এর উপ-বিধি (২)-এ বর্ণিত ছকের কলাম (১)-এ উল্লেখিত ক্রমিক নং ১ এর বিপরীতে কলাম (২) এ উল্লেখিত “২০২৬,” সংখ্যা ও কমা বিলুপ্ত করা হয়েছে।

এর ফলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের জন্য বীমা কোম্পানিগুলোকে প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি দিতে হবে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১.০০ টাকা থেকে একলাফে আড়াই গুণ বাড়িয়ে ২.৫০ টাকা নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তবে ২০২৬ সাল থেকেই নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির বিরোধীতা করে আসছিল বীমা কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর দাবি ছিল, এই অস্বাভাবিক ফি বৃদ্ধির ফলে ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম সম্পন্ন একটি কোম্পানির ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকা হয়ে যাবে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র পক্ষ থেকে এই বর্ধিত ফি অবিলম্বে মওকুফের দাবি জানানো হয় এবং এটিকে খাতের জন্য একটি বড় আর্থিক বোঝা হিসেবে আখ্যায়িত করা হয়।

কিন্তু বীমা মালিকদের এই দাবি উপেক্ষা করেই গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সকল বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২.৫০ টাকা হারে-ই পরিশোধের নির্দেশ দেয়।

পরবর্তীতে বীমা কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে নির্দেশনাটি পুনর্বিবেচনা করে ২০২৬ সালের জন্য নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা হারে নির্ধারণ করতে এফআইডি’কে নির্দেশনা জারির অনুরোধ জানায় আইডিআরএ।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৭:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com