মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট  

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, দর কমেছে ২৪৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭ টির। ডিএসইতে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি ১৭ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৩০ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫৪ পয়েন্টে। সিএসইতে ১৬৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯ টির দর বেড়েছে, কমেছে ৬৫ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।