নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ প্রিন্ট ৩৯ বার পঠিত
দেশের ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। সরকার ঈদ-উল-ফিতরের ছুটি বাড়ানোর জন্য ১৮ মার্চ, সরকারি ছুটি ঘোষণা করেছে। সেই অনুযায়ী, শবে-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলো।
ঈদুল ফিতর উপলক্ষে দেশের ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। সরকার ঈদের ছুটি বাড়ানোর জন্য ১৮ মার্চ, সরকারি ছুটি ঘোষণা করেছে। সেই অনুযায়ী, শবে-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলো।
লম্বা এই ছুটিতে ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।জাতীয় সংবাদবাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে। এখানে যেন কোনো ধরনের অঘটন ঘটানো বা ব্যাংক প্রাঙ্গণে অবৈধভাবে প্রবেশ করা—এ ধরনের অনুপ্রবেশের সুযোগ কোনো দুষ্কৃতকারী যাতে না পায়, সে ব্যাপারে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’
ঈদের এই ছুটিতে শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, ৭ দিন দেশের পুঁজিবাজারে লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। সে সময় স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।
২৪ মার্চ (মঙ্গলবার) থেকে পুঁজিবাজারের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।
অন্যদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং পোশাক খাতের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে কিছু এলাকায় ঈদের দিন ছাড়া সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।
Posted ০৩:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com