নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ প্রিন্ট ৩৪৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংকের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়েছে। গত ১৯ অক্টোবর ব্যাংকটির সম্পদ মূল্যায়ন সম্পন্ন হয়েছে। ব্যাংকটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে এমআরএইচ ডে অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ডটেন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩৫৪ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা থেকে ২৮৪ কোটি ১৪ লাখ ৩৯ হাজার টাকা কমেছে ব্যাংকটির জমির মূল্য।
বিল্ডিং এবং কনস্ট্রাকশনের মূল্য কমেছে ১৮২ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৮৪৩ টাকা থেকে ১০৮ কোটি ২৯ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এছাড়া কোম্পানিটি লিজ দেওয়া সম্পদের মূল্য ২১ কোটি ২৯ লাখ ১০ হাজার ৭৬২ টাকা থেকে ২০ কোটি ৪৪ লাখ ৮০ টাকা কমেছে।
সামগ্রিকভাবে ব্যাংকটির স্থাবর স্থায়ী সম্পদের মূল্য কমেছে ৫৫৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার ১০৮ টাকা থেকে ৪১২ কোটি ৮৮ লাখ ৮১ হাজার টাকা।
Posted ০১:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন