|

Advertisement
×

এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান

এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন আসাদুজ্জামান। গত ৯ নভেম্বর তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন। আর্থিক সেবা ও পুঁজিবাজার খাতে তাঁর ১৮ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।

২০১০ সাল থেকে ইবিএল সিকিউরিটিজ পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান। সেখানে তিনি হেড অব বিজনেস, কোম্পানি সেক্রেটারি ও কমপ্লায়েন্স প্রধান হিসেবে কাজ করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বেও ছিলেন তিনি।

ইবিএল সিকিউরিটিজে যোগ দেওয়ার আগে প্যাসিফিক জিন্স লিমিটেডে অডিট, রিস্ক অ্যান্ড অ্যাস্যুরেন্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন আসাদুজ্জামান।

শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) সম্পন্ন করেছেন।

এ ছাড়া কেপিএমজি (রহমান রহমান হক)-এর অধীনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি আর্টিকেলশিপ সম্পন্ন করেছেন তিনি। আয়কর পেশাজীবী (আইটিপি) হিসেবেও তাঁর স্বীকৃতি রয়েছে।

পেশাগত দায়িত্বের পাশাপাশি পুঁজিবাজারের দক্ষ জনবল গড়ে তুলতেও ভূমিকা রাখছেন আসাদুজ্জামান। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)সহ বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে যুক্ত রয়েছেন তিনি।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এনআরবিসি ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। ২০১৬ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের শেয়ারবাজারে ব্রোকারেজ সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য ওয়ান-স্টপ সেবাও প্রদান করে থাকে।

প্রতিষ্ঠানটি দেশের দ্রুত বর্ধনশীল স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২৪ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com