বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এনআরবি লাইফের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবিবার, ০১ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২৭৩ বার পঠিত

এনআরবি লাইফের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।

এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ ও শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিগত বছরে অর্জিত ব্যবসা এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার।

সভায় ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং অনুমোদন করা হয়। কোম্পানির পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুনঃনির্বাচন এবং ২০২৩ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।

কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাশেষে শরীয়াহ্ কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী কোম্পানির উত্তরোত্তর সফলতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।

Facebook Comments Box

Posted ০২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com