|

Advertisement
×

এনসিসি ব্যাংকের এজিএমে ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৯৪ বার পঠিত

এনসিসি ব্যাংকের এজিএমে ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (সোমবার) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯ সালের জন্য ১৭% লভ্যাংশ অনুমোদন করেছে প্রতিষ্ঠনটির শেয়ারহোল্ডাররা। এরমধ্যে ১৫% নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ।
আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩০ পয়সা এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা দুই পয়সা। আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৯৭ পয়সা ও ১৯ টাকা ১৯ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে চার টাকা ৬০ পয়সা, আগের বছর যা ছিল পাঁচ টাকা ৪৪ পয়সা।
ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক মো. আবদুল আউয়াল, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, মো. আবুল বাশার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, তানজীনা আলী, পরিচালক ও ঝুকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন, এফসিএমএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং নমিনেশন ও রিমুনারেশন কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির এবং কোম্পানী সচিব মোঃ মনিরুল আলমসহ ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সভাপতির ভাষণে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি, মোট সম্পদ, ইপিএস পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে অন্য দিকে কষ্ট অব ফান্ড ও মোট শ্রেণীবদ্ধ ঋণের পরিমাণ কমে আসছে। যার ফলে ক্রেডিট রেটিং ও ক্যামেল রেটিং এ আমাদের উন্নতি পরিলক্ষীত হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com