সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১০৭ বার পঠিত

এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ নিজ নিজ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুটি তাদের শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। গত অর্থবছরে যা হয়েছিল ৭ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা অর্ধেকে নেমেছে। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ১১ পয়সা। আগের বছর শেষে যা ছিল ৮২ টাকা ৭৬ পয়সা।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে এপেক্স এপেক্স ফুডসের ইপিএস হয়েছে ৬ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরে যা হয়েছিল ৫ টাকা ৬৬ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা সামান্য বেড়েছে। গত ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৬ টাকা ৬ পয়সা। আগের বছর শেষে যা ছিল ১২৭ টাকা ৮২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ভার্চুয়াল মাধ্যমে এপেক্স স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে ২৯ নভেম্বর সকাল ১০টায়। ওইদিন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এপেক্স ফুডসের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটির এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

Facebook Comments Box

Posted ০২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com