|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

শনিবার, ২১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২.২০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.৫০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.১০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৯.৯১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.১৩ শতাংশ, এসিআই ফর্মূলার ৮.৭৮ শতাংশ, বিআইএফসির ৮.১১ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ৮.১১ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৮.০৬ শতাংশ ও ইয়াকিন পলিমারের ৭.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com