শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এবি ব্যাংকের মামলায় জাহিনটেক্সের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬০৮ বার পঠিত

এবি ব্যাংকের মামলায় জাহিনটেক্সের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুলের বিরুদ্ধে এবি ব্যাংক লিমিটেডের দায়ের করা এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এবি ব্যাংক সূত্রেএই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, এবি ব্যাংক লিমিটেড তার উত্তরা শাখার ঋণগ্রহীতা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুলের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করেছিল। প্রতিষ্ঠানটি এবি ব্যাংক লিমিটেড উত্তরা শাখা হতে ঋণ গ্রহণ করে পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে।
আলোচিত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গত ১৯ নভেম্বর খতিব আব্দুল জাহিদ মুকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে উত্তরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) আসামির বাসায় অভিযান চালায়। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। আজ বুধবার (২ ডিসেম্বর) পুলিশ মুকুলের খোঁজে তার অফিসের ঠিকানায় গ্রেফতার অভিযান চালায়। এখানেও তার দেখা মেলেনি।
খতিব আব্দুল জাহিদ মুকুলের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংকের উত্তরা শাখার ২৬৩ কোটি ৩৩ লক্ষ টাকা ঋণ পাওনা রয়েছে। তবে এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি জাহিনটেক্সের ঋণের পরিমাণ কত টাকা তা জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com