বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৫৭৬ বার পঠিত
এমজেএল বাংলাদেশ লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে (কেআইবি) অনুষ্ঠিত হয়। সভায় এমজেএল বাংলাদেশ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
এমজেএল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, কোম্পানির পরিচালক আব্দুল মুঈদ চৌধুরী, মো. আমিনুর রহমান, গিয়াস উদ্দিন আনসারি, স্বতন্ত্র পরিচালক এনকেএ মুবিন এবং ড. ইজাজ হোসেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি মীর মো. রকিবুল কবির।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অবগত করেন যে, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছরে এমজেএল বাংলাদেশ লিমিটেডের সমন্বিত সর্বমোট বিক্রয় ২০ হাজার ২৯৬ মিলিয়ন টাকা এবং সমন্বিত নিট লাভ ২ হাজার ১০৮ মিলিয়ন টাকা। পরিশেষে শেয়ারহোল্ডারদের সম্মতিতে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
আরো পড়ুন : পরিবর্তন আসছে ৬৭ ট্রেনের সময়সূচিতে
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বক্তব্যে বলেন, সভায় সবার একান্ত অংশগ্রহণের জন্য আমি অত্যন্ত গর্বিত। আপনারদের উপস্থিতি এবং সহযোগিতা প্রশংসার দাবিদার। প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিতে আমি আনন্দিত। আমি আশাবাদী এমজেএল বাংলাদেশ লিমিটেড আগামী দিনগুলোতে আরও উন্নতি করবে।
Posted ০১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com