নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬ প্রিন্ট ৩৯ বার পঠিত
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৮ তম বার্ষিক সাধারণ সভা রোববার (৩০ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম। সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায় এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
এছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপনঅনুমোদন করা হয়। সভায় ২০২৫ সালের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, ২০২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম আয় হয়েছে ২৪ কোটি ৬৪ লাখ টাকা। একই অর্থবছরে কোম্পানিটি দাবি পরিশোধ করেছে ৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের অর্থবছরে দাবি পরিশোধের পরিমাণ ছিল ৪৪ লাখ টাকা। এদিকে ২০২৫ অর্থবছরে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা। আগের বছর আয়ের পরিমাণ ছিল ৮ কোটি ৭২ লাখ টাকা এবং তার আগের বছর ছিল ৭ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি বছরে আয় বেড়েছে ১ কোটি ৫১ লাখ টাকা। আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ, যা আগের বছর ছিল ১১ দশমিক ৮ শতাংশ। সভায় আরও জানানো হয়, এ বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ অর্থবছর শেষে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৪ কোটি ৪৭ লাখ টাকা। আগের বছর যা ছিল ১০৭ কোটি ৪৫ লাখ টাকা। অন্যদিকে, কোম্পানির মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা। আগের বছর বিনিয়োগের পরিমাণ ছিল ৯৪ কোটি টাকা। সভায় কোম্পানির আর্থিক অগ্রগতি, বিনিয়োগ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শেয়ারহোল্ডারদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
Posted ০৬:৫০ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com