|

Advertisement
×

এম.এল ডাইংয়ের এজিএম সম্পন্ন

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৪৭ বার পঠিত

এম.এল ডাইংয়ের এজিএম সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম.এল ডাইংয়ের ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সম্পন্ন হয়েছে। সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ অর্থ ব্যবহারের বিষয়ে সম্মতি জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১৮ মাসের মধ্যে ৬ কোটি ৯৬ লাখ ২ হাজার ৪৮৮ টাকা ব্যবহার সম্পন্ন করেছে। এর আগে কোম্পানির ১৮তম এজিএমে আইপিওর অর্থ ব্যবহারে কিছু সংশোধনী অনুমোদন করে শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটি আরও জানায়, বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ এর কারণে আইপিওর বাকী ১৩ কোটি ৩ লাখ ৯৭ হাজার ৫১২ টাকা সময়সীমা অতিক্রম করে ব্যবহার শেষ করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com