|

Advertisement
×

এশিয়াটিক ল্যাবরেটরিজের কাট-অফ প্রাইস নির্ধারণ

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৪৫২ বার পঠিত

এশিয়াটিক ল্যাবরেটরিজের কাট-অফ প্রাইস নির্ধারণ

বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহ করার প্রক্রিয়ায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকায়। সাধারণ বিনিয়োগকারীরা কাট-অফ প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ ৩৫ টাকায় শেয়ারটি কিনতে পারবেন। তবে সিকিউরিটিজ আইন অনুযায়ি, কোম্পানি কর্তৃপক্ষ চাইলে বিনিয়োগকারীদের কাছে সর্বনিম্ন ২০ টাকায়ও শেয়ারটি বিক্রি করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১০ অক্টোবর বিকাল ৩টায় থেকে একটানা ১৩ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত কোম্পানিটির বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটি শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারিত হয় ৫০ টাকায়।

এর আগে গত ৩১ আগস্ট শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বিডিংয়ের অনুমতি প্রদান করে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুযায়ী, প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। যে দামে এসে তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিক্রি শেষ হবে, সেই দামের (কাট-অফ প্রাইস) চেয়ে ৩০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে। তবে কোম্পানি কর্তৃপক্ষ চাইলে বিনিয়োগকারীদের কাছে সর্বনিম্ন ২০ টাকায়ও শেয়ারটি বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম জানান, যেহেতু এশিয়াটিক ল্যাবরেটরিজের কাট-অফ প্রাইস ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর নিয়মানুযায়ী কাট-অফ প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্টে বা কোম্পানি চাইলে সর্বনিম্ন ২০ টাকা কিংবা ৩৫ টাকা এবং ২০ টাকার মধ্যে যেকোনো দামে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারটি পাবেন।

এদিকে, ৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com