বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৭ জুলাই ২০২০ প্রিন্ট ৫৬৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।
আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল জানান, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর ৫ জুলাই মামাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মামাকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবারশুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মামার মৃত্যু হয়।’
মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com