অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ প্রিন্ট ২১৬ বার পঠিত
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (০২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির মোট ৭০ কোটি ০১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি চারটির মধ্যে রয়েছে- উত্তরা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, উত্তরা ব্যাংকের ১৩ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১ কোটি ৭০ লাখ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন