Ad
x

করোনায় মৃত্যু আরো ৫০ জন, নতুন শনাক্ত দুই হাজার ৮৫৬

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   প্রিন্ট   ৪০৬ বার পঠিত

করোনায় মৃত্যু আরো ৫০ জন, নতুন শনাক্ত দুই হাজার ৮৫৬

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮০১ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৬ হাজার ১১০ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বরাবরের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

বৈশ্বিক পরিস্থিতি
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৩ লাখ ৮২ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৩ লাখ রোগী। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Facebook Comments Box

Posted ০২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com