|

Advertisement
×

কর্মীদের দক্ষতা উন্নয়নে যমুনা ব্যাংকে প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩০০ বার পঠিত

কর্মীদের দক্ষতা উন্নয়নে যমুনা ব্যাংকে প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করেছে যমুনা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ট্রেইনিং একাডেমিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের বিষয় ছিল ‘সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি রেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি ও গ্রীন ফাইন্যান্স কর্মকান্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকে রিপোটিং।’এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ রিস্ক অফিসার ফজলে কাইয়ুম। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত ও যুগ্ম পরিচালক মো. শরফুজ্জামান।

প্রশিক্ষণে যমুনা ব্যাংকের প্রধান অফিসের ৩৮ জন কর্মকর্তা সরাসরি এবং শাখা পর্যায়ের ১৩৬ জন কর্মকর্তা ভার্চুয়ালি অংশ নেন।

Facebook Comments Box

Posted ০১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com