|

Advertisement
×

খুব শীঘ্রই ফোর প্রাইস উঠিয়ে দেয়া হবে :মিজানুর রহমান

বুধবার, ১৭ জুন ২০২০   প্রিন্ট   ৬১৭ বার পঠিত

খুব শীঘ্রই ফোর প্রাইস উঠিয়ে দেয়া হবে :মিজানুর রহমান

শেয়ারবাজারে শেয়ার মূল্যের ফ্লোর প্রাইস সীমানা থাকায় বিনিয়োগকারীরা অবাধ লেনদেন করতে পারছেন না। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন, খুব শীঘ্রই ফোর প্রাইস উঠিয়ে দিয়ে বিনিয়োগকারীদেরকে অবাক লেনদেনের সুযোগ করে দেয়া হবে।

আজ বুধবার চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তক আয়োজিত ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান।

মিজানুর রহমান জানান, তৎকালীন বিএসইসি কমিশন শেয়ারবাজারে বড় দরপতন ঠেকানোর জন্য এবং বিনিয়োগকারীদের স্বার্থে এই ফ্লোর প্রাইস সীমানা বেঁধে দেন। গত মার্চের ১৯ তারিখে ফ্লোর প্রাইস সংক্রান্ত প্রবিধিটি তৎকালীন কমিশন জারি করেছিল। বর্তমান কমিশন বিশ্বাস করে বিনিয়োগকারীদের অবাধ ও উন্মুক্তভাবে লেনদেনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।

তাই অচিরেই অবাধ ও উন্মুক্তভাবে বিনিয়োগকারীরা লেনদেনের সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি ফ্লোর প্রাইস ব্যবস্থা তুলে নেওয়ার বিষয়ে কোনো সময়সীমার উল্লেখ করেননি।

Facebook Comments Box

Posted ০৭:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com