Ad
x

গুইমারায় পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪২৭ বার পঠিত

গুইমারায় পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন পাচঁটি ইটভাটার মধ্যে ফোর স্টার নামে একটি ইট ভাটাকে সাইংগুলি পাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে ভাটার মালিক হাজী মমিনুল হকের ছেলে মো. মশিউর রহমান তারেককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে ফোর-ষ্টার ইট ভাটার জন্য মাটি কাটার অপরাধে তিনটি ড্রাম ট্রাক পিকাপ সহ চালকদের আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তুষার আহমেদ।পরে পাহাড় কাটার অপরাধে ফোর স্টার ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

স্থানীয়রা জানান,গুইমারা উপজেলায় পূর্বে তিনটি ইট ভাটা ছিলো। গত বছরে নতুন করে যোগ হয়েছে আরো দুটি ।প্রতিটি ইট ভাটায় ৬ টি করে প্রতিদিন মোট ত্রিশটি ড্রাম ট্রাকে মাটি আনা-নেওয়া করে ।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তুষার আহমেদ বলেন,পাহাড় কাটার বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com