Ad
x

গ্রাহকের বীমাদাবি নিষ্পত্তি করেছে প্রাইম ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৭৫ বার পঠিত

গ্রাহকের বীমাদাবি নিষ্পত্তি করেছে প্রাইম ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

প্রাইম ব্যাংক লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দ্রুততার সাথে ব্যাংকের ডিপোজিট স্কিমের একজন গ্রাহকের বীমা কভারেজ সুবিধা নিষ্পত্তি করেছে। প্রাইম ব্যাংক লাইফ ইন্স্যুরেন্স সুবিধাসহ ‘প্রাইম মিলিয়নিয়ার’ নামে একটি ডিপোজিট স্কিম পরিচালনা করে, যা ব্যাংকিং ইন্ডাস্ট্রির অন্যতম লাভজনক স্কিম। ডিপোজিট স্কিমের শর্তানুযায়ী, গ্রাহকের মৃত্যু বা স্থায়ী শারীরিক অক্ষমতার ক্ষেত্রে স্কিমের নমিনি মেয়াদপূর্তির সময়কালে প্রাপ্য টাকা পূর্বেই পাবেন। দেশের স্বনামধন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এ স্কিমে ইন্স্যুরেন্স সেবা প্রদান করছে।

ডিপোজিট স্কিম পরিচালনাকারী মো. আবদুল আহাদ কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার সাথে সাথে প্রাইম ব্যাংক নমিনিকে পুরো টাকা প্রদানের উদ্যোগ নেয়। প্রাইম ব্যাংকের শ্রীমঙ্গল শাখার শাখা প্রধান মুহম্মদ মিসবাহ আহমেদ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিলেট জোনের মহাব্যবস্থাপক সালাউদ্দিন আকবর নমিনি জমিলা খাতুনকে ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

Facebook Comments Box

Posted ০১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com