শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গ্রেফতার হলেন সি এন্ড এ টেক্সটাইলসের এমডি

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪৪ বার পঠিত

গ্রেফতার হলেন সি এন্ড এ টেক্সটাইলসের এমডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোর্শেদকে খেলাপি ঋণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ ।
আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দায়েরকৃত খেলাপি ঋণের মামলায় গ্রেফতার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ।

সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ২০১৩ সালে দুইটি একাউন্টের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা ঋণ নেয়। নির্ধারিত সময়ে টাকা না দিয়ে খেলাপি হয়। অর্থ উদ্ধারে ইউনিয়ন ক্যাপিটাল ২০১৯ সালে ঢাকার অর্থঋণ আদালত-২ এ মামলা দায়ের করে। মামলা নং-১৬৭৫(২০১৯)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এমডিকে ফিরিঙ্গি বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, খেলাপি ঋণের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল।

Facebook Comments Box

Posted ০২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com